Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেফতার 

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেফতার 
ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজপরিবারকে ঘিরে আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নোরফোক এলাকা থেকে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু।

পুলিশ জানিয়েছে, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলার অংশ হিসেবে দুটি সম্পত্তিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রিন্স অ্যান্ড্রু দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিলেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সেই চাপের মুখেই তিনি রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং ‘হিজ রয়্যাল হাইনেস’ উপাধি ব্যবহার বন্ধ করেন। পরে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকেও নিজেকে গুটিয়ে নেন।

রানী এলিজাবেথের এর মৃত্যুর পর তার বড় ছেলে তৃতীয় চার্লস সিংহাসনে আরোহণ করেন। এরপর থেকেই রাজপরিবারের ভেতরে ও বাইরে নানা আলোচনায় উঠে আসে প্রিন্স অ্যান্ড্রুর নাম। যদিও উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসার সম্ভাবনা তার প্রায় শূন্য ছিল, তবুও অতীতের বিতর্ক তাকে কখনোই পুরোপুরি পিছু ছাড়েনি।

সাম্প্রতিক এই গ্রেপ্তার রাজপরিবারের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে তার নাম প্রকাশ না করায় ধোঁয়াশা তৈরি হলেও, ব্রিটিশ গণমাধ্যমে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। তবে মামলার অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

রাজপরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়েছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে