Sobar Desh | সবার দেশ কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: ০৬:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

কুয়াকাটায় চাঁদা দাবির অভিযোগ

দোকানে হামলা-ভাঙচুর, স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার 

দোকানে হামলা-ভাঙচুর, স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার 
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে একটি দোকানে হামলা, ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান ‘তানিসা আচার ঘর’-এর মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি কুয়াকাটার হুইসেন পাড়া এলাকার মাকসুদ আকন, শাহীন মুসল্লী, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে অভিযুক্ত করেছেন। তার দাবি, অভিযুক্তরা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত।

মনিরুল হাওলাদারের অভিযোগ, চাঁদা দাবিকে কেন্দ্র করে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তার দোকানে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় দোকানের কর্মচারী হাসানকে মারধর করা হয়। একপর্যায়ে প্রধান অভিযুক্ত মাকসুদ আকন দোকানের ভেতরে ঢুকে গালাগাল করেন এবং ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা নিয়ে যান বলে তিনি দাবি করেন। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য মো. মাকসুদ আকনকে গ্রেফতার করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। গ্রেফতার হওয়ায় তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযুক্তের চাচাতো ভাই মামুন আকন ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, দোকানের জমি নিয়ে তার ভাই মাকসুদের সঙ্গে বিরোধ ছিলো। বিভিন্ন জায়গা থেকে কিস্তিতে টাকা এনে জমির চুক্তির জন্য বড় অঙ্কের অর্থ পরিশোধ করা হয়েছিলো। দীর্ঘদিন ধরে সে টাকা শোধ করছিলেন মাকসুদ। কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও মালিকানা না পাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। তার দাবি, মাকসুদ চাঁদা দাবি করেননি, বরং দোকান ছাড়ার কথা বলেছিলেন। তিনি বলেন, তাদের পরিবারে আগে কখনও কেউ থানায় যায়নি এবং তারা বিষয়টির আইনি সমাধান চান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান জানান, প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এদিকে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, অভিযুক্তরা স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থক হলেও তাদের কোনও সাংগঠনিক পদ নেই। তিনি স্বীকার করেন, দোকানের মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে কোনও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাটি স্থানীয় রাজনীতি ও ব্যবসায়ী মহলে আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা