Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৫

নেপালে রক্তাক্ত বিক্ষোভের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেপালে রক্তাক্ত বিক্ষোভের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে চলমান তীব্র বিক্ষোভের মধ্যে পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে জেনারেশন জেডের নেতৃত্বে হওয়া বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর তিনি পদত্যাগপত্র জমা দেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী তার পদত্যাগপত্র জমা দেন। একইদিন নেপালি কংগ্রেসের শীর্ষ নেতাদের বৈঠকেও এ ইস্যুতে তীব্র সমালোচনা হয়। কংগ্রেস নেতারা বলপ্রয়োগে ব্যাপক প্রাণহানির দায় স্বীকার করে মন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। শেষ পর্যন্ত রমেশ লেখক দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এর আগে সোমবারের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। সকালে তরুণরা জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গেয়ে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান তোলে এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভ চলাকালে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্কুল ও কলেজের পোশাক পরা অসংখ্য তরুণ-তরুণী মিছিলে অংশ নিচ্ছে। তাদের হাতে ছিল ‘স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার’ এবং ‘করদাতাদের টাকা কোথায় গেল?’ লেখা প্ল্যাকার্ড। কেউ কেউ পুলিশের দিকে পানির বোতল ও গাছের ডাল নিক্ষেপ করেছে।

এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে এবং সরকার দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য