Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভে অগ্নিগর্ভ ভারত, লাদাখে কারফিউ জারি

বিক্ষোভে অগ্নিগর্ভ ভারত, লাদাখে কারফিউ জারি
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে উত্তাল বিক্ষোভের জেরে কারফিউ জারি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক ভাষণে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দর গুপ্ত জানান, সহিংসতা ও রক্তপাত বন্ধে কেন্দ্রীয় সরকারের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত দুই দিনে প্রাণ হারানোদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না, দমনেও সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। একই সঙ্গে বিক্ষোভে উসকানি ও নেতৃত্ব দেয়া সবাইকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

রাজধানী লেহ ও অন্যান্য জেলা প্রশাসনিক কার্যালয়ে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

পৃথক রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে বুধবার থেকে লেহ-তে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধরা বিজেপি কার্যালয় ও নগর প্রশাসন ভবনে আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৯০ জন আহত হন।

সহিংসতা উসকে দেয়ার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুককে দায়ী করেছে কেন্দ্রীয় সরকার। লাদাখকে রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে তিনি ১৫ দিন আগে অনশন শুরু করেছিলেন। অভিযোগ, বুধবার দুপুরে নেপালের সাম্প্রতিক আন্দোলনের সাফল্যের উদাহরণ টেনে তিনি সমর্থকদের উসকে দেন, যার পরপরই সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ছাড়া কংগ্রেস নেতা ও লেহ নগর প্রশাসনের কাউন্সিলর ফুন্তসোগ স্তানজিন সেপাগের বিরুদ্ধেও উসকানির মামলা করেছে পুলিশ। বুধবার রাতভর অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে সেপাগও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার