Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ১৭ জানুয়ারি ২০২৫

জরিমানা অনাদায়ে ইমরানকে ৬ মাস এবং বুশরাকে আরও ৩ মাসের সাজা

ইমরান খান-বুশরা বিবির কারাদণ্ডাদেশ

ইমরান খান-বুশরা বিবির কারাদণ্ডাদেশ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলার রায় ঘোষণা দিয়েছেন দেশটির এক আদালত। আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এ মামলায় ইমরান খান ও বুশরা বিবি দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) জিও নিউজ ও ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

অ্যাকাউন্টেবিলিটি কোর্টের বিচারক নাসির জাভেদ রান এ মামলার রায়ে ইমরান খানের ১৪ বছরের জেল এবং বুশরা বিবির ৭ বছরের জেল দিয়েছেন। সেসঙ্গে তাদের অর্থদণ্ডও দেয়া হয়েছে।

ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরাকে পাঁচ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও ছয় মাসের জেল এবং বুশরা বিবিকে তিন মাসের জেল ভোগ করতে হবে। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এ রায় এর আগে তিনবার পেছানো হয়েছিলো। পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি এ মামলায় অভিযুক্ত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও বুশরা। 

এ রায়ের আগে আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, আপনি অনুমান করতে পারেন গত দুই বছরে কী অবিচার হয়েছে। সুষ্ঠু বিচার  হলে ইমরান খান ও বুশরা বিবি খালাস পাবেন।

জিও নিউজ জানিয়েছে, রায়ের সময় আদিয়ালায় উপস্থিত ছিলেন পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) নেতৃত্ব দেয়া প্রসিকিউটর জেনারেল সরদার মুজাফফর আব্বাসি।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইমরান খান, বুশরা বিবি, গহর খান, সোয়েব শাহীন, সালমান আকরাম রাজা এবং আরও বেশ কিছু আইনজীবী। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার