Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১৯ জানুয়ারি ২০২৫

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে নিহত ৭৭

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে নিহত ৭৭

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে ৭৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে যায়। জ্বালানি রাস্তার আশপাশে ছড়িয়ে পড়ে। মূলত লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাংকারটি বিস্ফোরিত হয়। এতে ৭৭ জন নিহত এবং উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পশ্চিম আফ্রিকার এ দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। রাস্তা খারাপের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। আহতদের কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য