Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১২

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১২
ছবি: সংগৃহীত

নেপালের বাগমতী প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তামাকোশি নদীতে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কাঠমান্ডু থেকে ওখালঢুঙ্গাগামী বাসটি রামেছাপ পৌর এলাকায় পৌঁছালে এটি রাস্তা থেকে প্রায় ১০০ মিটার নিচে নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহত ১২ জনের মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আহতদের স্থানীয় জীবন হাসপাতাল ও মান্থালি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনী দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে। এখনও নদীতে নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বাসের চালককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য নেপাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান