Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৯, ২১ নভেম্বর ২০২৫

নেপালে ফের উত্তেজনা: বিক্ষোভে তরুণ প্রজন্ম, কারফিউ জারি

নেপালে ফের উত্তেজনা: বিক্ষোভে তরুণ প্রজন্ম, কারফিউ জারি
ছবি: সংগৃহীত

নেপালে রাজনৈতিক অস্থিরতা আবারও চরমে উঠেছে। সিপিএন–ইউএমএল কর্মীদের সঙ্গে আগের দিনের সংঘর্ষের পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেন–জি তরুণ প্রজন্ম পুনরায় রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে সিমরা এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সকাল ১১টার পর থেকে সিমরা চৌকসহ বিভিন্ন সড়কে তরুণদের জমায়েত বাড়তে থাকলে পুলিশ বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে প্রশাসন কারফিউ জারি করতে বাধ্য হয়।

সহকারী প্রধান জেলা কর্মকর্তা ছাবিরামান সুবেদী জানান, বেলা পৌনে ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সিমরায় কারফিউ বলবৎ রয়েছে। কাঠমান্ডু পোস্ট জানায়, সংঘর্ষে অভিযুক্তদের আটক করতে ব্যর্থ হওয়ায় তরুণদের মধ্যে ক্ষোভ বাড়ে এবং সেটিই নতুন করে আন্দোলনের বিস্তার ঘটায়। তবে পরে জিতপুর–সিমরা উপমহানগরীর ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ধন বাহাদুর শ্রেষ্ঠ এবং ৬ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কাইমুদ্দিন আনসারিকে গ্রেফতার করা হয়।

বুধবারের সংঘর্ষে ছয় তরুণ আহত হন। ইউএমএল কর্মীদের বিরুদ্ধে মামলা হলেও সবাইকে গ্রেফতার না করায় বিক্ষোভ ফের শুরু হয়েছে বলে জানান তরুণ জেলা সমন্বয়ক সম্রাট উপাধ্যায়। আগের দিন সিমরা বিমানবন্দরের কাছে সংঘর্ষ বেড়ে গেলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে হয়।

ইউএমএল কয়েক দিন ধরেই পারওয়ানিপুরে ‘যুব জাগরণ অভিযান’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলো। দলটির সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল ও পলিটব্যুরো সদস্য মহেশ বসনেতের বৃহস্পতিবার সকালে সমাবেশে যোগ দেয়ার কথা ছিলো।

এর আগের দিন রাতেই সম্রাট উপাধ্যায় ফেসবুকে তরুণদের সিমরার বিক্ষোভে যোগ দিতে আহ্বান জানান এবং তৎকালীন সরকারকে ‘খুনি সরকার’ বলে আখ্যা দেন। তার পোস্টটি ব্যাপক আলোড়ন তোলে এবং স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়ে দেয়।

সবার দেশ/এফও
 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী