Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:১৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী
ছবি: সংগৃহীত

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতির কারণে বিচারপতি হিসেবে তিনি ব্যাপক প্রশংসা পান। যদিও মাত্র এক বছরের জন্য (২০১৬-২০১৭) প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন, তবুও স্বচ্ছতার প্রতীক হয়ে ওঠেন তিনি।

কেপি শর্মা ওলির পদত্যাগের পর (৯ সেপ্টেম্বর) সুশীলা কার্কির নাম আলোচনায় আসে। এরপরই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা অজানা তথ্য প্রকাশ্যে আসে।

ইতিহাসের আলোচিত ঘটনা: বিমানে পিস্তল তাক করেছিলেন স্বামী

প্রকাশিত তথ্যে জানা যায়, সুশীলা কার্কির স্বামী দুর্গা প্রসাদ সুবেদী নেপালের ইতিহাসে অন্যতম আলোচিত ১৯৭৩ সালের বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। সে সময় তিনি নেপালি কংগ্রেসের তরুণ নেতা এবং রাজতন্ত্রবিরোধী আন্দোলনের অংশীদার ছিলেন।

১৯৭৩ সালের ১০ জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডুর পথে যাত্রা শুরু করে। বিমানে ছিলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মালা সিনহাসহ ১৯ জন যাত্রী। মাঝ আকাশেই দুর্গা প্রসাদ পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে বিমানটিকে ভারতের বিহারের ফোরবেসগঞ্জে নামতে বাধ্য করেন।

ছিনতাইয়ের লক্ষ্য ছিলো রাষ্ট্রীয় অর্থ উদ্ধার

সে বিমানে নেপালের সরকারি ব্যাংকের প্রায় ৪০ লাখ রুপি বহন করা হচ্ছিলো। ছিনতাইকারীরা অর্থটি নিয়ে যান এবং পরবর্তীতে দার্জিলিং হয়ে নেপালে ফেরত পাঠানো হয়। ঐতিহাসিক এ অপারেশনের পরিকল্পনা করেছিলেন নেপালি কংগ্রেসের প্রভাবশালী নেতা গিরিজা প্রসাদ কৈরালা, যিনি পরবর্তীতে চারবার নেপালের প্রধানমন্ত্রী হন।

গ্রেফতার ও মুক্তি

বিমান ছিনতাইয়ের পর দুর্গা প্রসাদ ও তার সহযোগীরা মুম্বাই থেকে গ্রেফতার হন। দীর্ঘ কারাবাস শেষে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় মুক্তি পান তারা।

বিশ্ববিদ্যালয় জীবন থেকে সম্পর্ক

ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সুশীলা কার্কি ও দুর্গা প্রসাদ সুবেদীর পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন এবং বর্তমানে তাদের একটি সন্তান রয়েছে।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী