Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১৪ অক্টোবর ২০২৫

ফ্রান্সে পালালেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা

সেনা অভ্যুত্থানে মাদাগাস্কারের ক্ষমতা দখল

সেনা অভ্যুত্থানে মাদাগাস্কারের ক্ষমতা দখল
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন এক অধ্যায়ে প্রবেশ করল মাদাগাস্কার। প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে ফ্রান্সে আশ্রয় নেয়ার পর মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে দেশের ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে। 

রাজধানী আন্তানানারিভোতে রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংক্ষিপ্ত ভাষণে সেনাবাহিনীর এক কর্নেল জানান, 

জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে।

সেনা কর্নেল আরও বলেন, আমরা অস্থায়ীভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করবো, যতক্ষণ না দেশে শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হয়। তার এ ঘোষণার পর রাজধানীতে ট্যাংক মোতায়েন করা হয় এবং সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নেয়া হয় প্রেসিডেন্ট ভবন ও জাতীয় টেলিভিশন চ্যানেল।

এর আগে মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে উত্থাপন ও পাস হয়। আন্তানানারিভোর সংসদ অধিবেশনে ১৩০ জন সাংসদ অভিশংসনের পক্ষে ভোট দেন। বিরোধীদলীয় নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজোয়েলিনা দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার দায় এড়িয়ে যাচ্ছিলেন, যা জনগণের ক্ষোভকে চরমে নিয়ে গেছে।

অভিশংসন ভোটের পর সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বিবৃতিতে রাজোয়েলিনা সংসদের সিদ্ধান্তকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে দাবি করেন। তার ভাষায়, জাতীয় পরিষদ আগেই ভেঙে দেয়া হয়েছিলো, তাই এ অধিবেশন অবৈধ। এর কিছুক্ষণের মধ্যেই তিনি দেশ ত্যাগ করেন এবং ফ্রান্সে আশ্রয় নেন বলে এএফপি জানিয়েছে।

দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে দুর্নীতি, দারিদ্র্য ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের আন্দোলন তীব্র হয়ে উঠেছিলো। রাজধানীসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে নামে। সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট ‘ক্যাপসাট’ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানানোয় সংকট আরও গভীর হয়।

উল্লেখ্য, আন্দ্রি রাজোয়েলিনা ২০০৯ সালে সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় আসেন। এরপর থেকে তিন দফায় দেশ শাসন করেছেন তিনি। এবার নিজেই সে সেনাবাহিনীর হাতেই ক্ষমতা হারালেন। মাদাগাস্কারে এখন কার্যত সেনাশাসন শুরু হয়েছে, এবং দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত