Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা, গুলিতে একজন নিহত ১

ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা, গুলিতে একজন নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত বাসভবন মার-আ-লাগোর নিরাপত্তা বেষ্টনীতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করলে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ইউনাইটেড স্টেট সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজন ব্যক্তি মার-আ-লাগোর উত্তর গেটের কাছে অবস্থান করছিলেন। তার হাতে শটগানের মতো একটি অস্ত্র এবং একটি জ্বালানির ক্যান ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

সংস্থাটি জানায়, তাদের একাধিক এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটি যৌথভাবে গুলি চালান। ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

ঘটনার সময় ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না। তিনি হোয়াইট হাউজে অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিলো কি না, সম্ভাব্য উদ্দেশ্য কী ছিল—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা