Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৫, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৩৫, ১৯ নভেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ৩ নম্বর সেক্টরের বাসা থেকে আটক করে থানায় নেয় পুলিশ।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশের শিক্ষাব্যবস্থা, পাঠ্যক্রম ও শিক্ষা প্রশাসনসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন।

তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে গ্রেফতারের কারণ ও মামলার বিস্তারিত তথ্য পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের পরই নিশ্চিত হওয়া যাবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতিসংঘে বিপুল ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অন্ধকার জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২