Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ২ মে ২০২৬

৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী

৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার পথ খুঁজে পেয়েছে। তিনি মন্তব্য করেন, ওই দিনের গণআন্দোলন দেশের মানুষকে আবারও স্বাধীন করেছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়াম–এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ বাংলাদেশ একসময় পরাধীন ছিলো। আমাদের পূর্বপুরুষরা অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু এরপরও দেশে নানা সংকট ও সমস্যা তৈরি হয়েছে।

তিনি বলেন, তোমাদের নিশ্চয়ই মনে আছে, 

২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের ছাত্র-জনতা বাংলাদেশের মানুষকে আবার স্বাধীন করেছে। সে আন্দোলনের মধ্য দিয়েই আমরা সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে পেয়েছি।

শিশু-কিশোরদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। খেলাধুলার মাধ্যমে তোমরা পৃথিবীর কাছে বাংলাদেশকে তুলে ধরবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদেরই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির সূচনার স্মৃতিচারণা করে তিনি জানান, প্রায় সাড়ে চার বছর আগে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক–এর সঙ্গে লন্ডনের একটি রেস্টুরেন্টে বসে প্রথম এ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছিলো।

প্রধানমন্ত্রী বলেন, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সুযোগ পেলে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করবো। আজ সেটি বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত।

সরকার শিশু-কিশোরদের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তোমরা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, গায়ক বা মিউজিশিয়ান হতে চাও—সরকার তোমাদের পাশে থাকবে। যে গান শিখতে চায় সে গান শিখবে, যে খেলোয়াড় হতে চায় সে খেলাধুলার সুযোগ পাবে—সে পরিবেশ আমরা তৈরি করবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বক্তব্য পর্ব শেষে প্রধানমন্ত্রী অনলাইনের মাধ্যমে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে শত্রু দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা ইরানের
ঘুষ কাণ্ডের অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার
একই মায়ের গর্ভে যমজ সন্তান, কিন্তু বাবা ভিন্ন
বোরখা পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুন দেয় পরিচ্ছন্নতা কর্মী: পুলিশ
মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ইরান থেকে তেল কিনছে চীন
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী
পানিতে তলিয়ে গেলো ছয় বিঘা ধান, মাঠেই কৃষকের মৃত্যু
রাজধানীতে এনসিপির দিনব্যাপী জাতীয় কনভেনশন আজ
শার্শায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক
শিক্ষার্থীরা ‘গোয়ালঘরে’, পুলিশ থাকছে ক্লাসে
৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর