Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ১১ নভেম্বর ২০২৬

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ছাত্রশক্তির
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে হামলাকারীদের গ্রেফতার ও বিচার এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী চিরুনি অভিযান চালানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির দফতর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজারে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির দাবি, হাসিবের ওপর হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দেশব্যাপী সংঘবদ্ধ হামলা ও তৎপরতা অব্যাহত রয়েছে। হাসিবের ওপর হামলা, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো একই ষড়যন্ত্রের অংশ।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরও অভিযোগ করে, ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশে আবারও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। পতিত স্বৈরাচারের সহযোগীরা ফিরে আসার স্বপ্ন দেখলেও সরকার এ বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে।

সংগঠনটির ভাষ্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা স্পষ্ট। নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বন্ধ এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার মন্ত্রণালয় চরমভাবে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।

এ পরিস্থিতিতে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

দাবিগুলোর মধ্যে রয়েছে,

  • হাসিব আল ইসলামের ওপর হামলাকারী এবং গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা।
  • দ্বিতীয়ত, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।
  • তৃতীয়ত, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী চিরুনি অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করা।

জাতীয় ছাত্রশক্তি বলেছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনগুলোর সন্ত্রাসী তৎপরতা বন্ধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত
শ্যামলীতে বাসে আগুন
দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সাক্ষাৎ
হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ছাত্রশক্তির
যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের
হাসিনার ফেরার গুজবে কোলকাতায় বিপাকে আ.লীগ নেতারা
তুরস্কের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মাদরাসায় ভয়াবহ আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া