Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৫৫, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৫৭, ২২ নভেম্বর ২০২৬

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হচ্ছে না। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে। সিনেমার প্রধান নারী চরিত্রে তার নাম আগেই চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে শুধু ‘নেক্সট’ লিখেছিলেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। তার এ সংক্ষিপ্ত পোস্ট ঘিরেই চলচ্চিত্রাঙ্গনে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। অনেকেই ধারণা করেন, শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।

তবে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মহব্বত’-এর নায়িকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে আগেই চূড়ান্ত করা হয়েছে। ফলে এ সিনেমায় কিয়ারা আদভানির অভিনয়ের কোনও সুযোগ নেই।

বিষয়টি নিশ্চিত করে প্রযোজক আরশাদ আদনানও জানিয়েছেন, ‘মহব্বত’ সিনেমায় অভিনয় করছেন না কিয়ারা। তবে ভার্সেটাইল মিডিয়ার ভবিষ্যৎ কোনও প্রকল্পে তাকে যুক্ত করার বিষয়ে প্রাথমিক পর্যায়ে ভাবনা বা আলোচনা থাকতে পারে।

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো আলোচিত সিনেমার প্রযোজক আরশাদ আদনানের কিয়ারা আদভানির ছবি প্রকাশের পেছনে অন্য পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত আগামী বছরের সম্ভাব্য নতুন কোনও চলচ্চিত্র প্রকল্পের ইঙ্গিত দিতেই তিনি ছবিটি প্রকাশ করেছিলেন বলে মনে করা হচ্ছে।

এদিকে ‘মহব্বত’ নিয়ে শাকিব খানের ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমির অভিনয়ের মধ্য দিয়ে দুই দেশের চলচ্চিত্রশিল্পের শিল্পীদের একসঙ্গে কাজ করার নতুন সুযোগ তৈরি হচ্ছে।

পরিচালক হিমেল আশরাফ আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। সে অনুযায়ী চলছে নির্মাণের প্রস্তুতি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ