Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ৮ জুন ২০২৫

শাকিব খানকে পাওয়াটাই আমার জন্য স্পেশাল: সাবিলা নূর

শাকিব খানকে পাওয়াটাই আমার জন্য স্পেশাল: সাবিলা নূর
ছবি: সংগৃহীত

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা অভিনেত্রী সাবিলা নূর এবার বড় পর্দায় পা রেখেছেন। আর অভিষেকেই জুটিতে পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তাদের প্রথম চলচ্চিত্র ‘তাণ্ডব’।

সিনেমার মুক্তির দিন দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে উপস্থিত থেকে সরাসরি দর্শকের প্রতিক্রিয়া দেখেছেন অভিনেত্রী।

সিনেমা দেখার পর গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি জানিয়ে সাবিলা বলেন, চাঁদ রাত থেকেই নার্ভাস ছিলাম। মনে হচ্ছিলো আজ (ঈদের দিন) আমার জীবনের এক বড় পরীক্ষা। সিনেমা দেখার আগ মুহূর্ত পর্যন্ত বেশ নার্ভাস ছিলাম। তবে দর্শকদের ভালোবাসায় সব অস্বস্তি কেটে গেছে। এমন একটি সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, প্রথম সিনেমাতেই শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য খুব স্পেশাল। একজন মেগাস্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিলো। পর্দায় আমাদের কেমিস্ট্রি দর্শকরা পছন্দ করছে, এটি জেনে খুব ভালো লাগছে। সব মিলিয়ে এটি এক দুর্দান্ত অভিজ্ঞতা।

অভিষেক সিনেমার অনুভূতি জানাতে গিয়ে সাবিলা বলেন, আমি খুবই ভাগ্যবতী মনে করছি নিজেকে। আমার ডেব্যুটা খুব সুন্দরভাবে হয়েছে। গুণী শিল্পীদের সঙ্গে এক পর্দায় কাজ করার সুযোগ পেয়েছি। এতোদিন এমন একটি অভিষেকের অপেক্ষাতেই ছিলাম।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে ‘তাণ্ডব’ দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রায়হান রাফির পরিচালনায় ছবিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ অনেকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান