Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ১২ নভেম্বর ২০২৬

খিলগাঁও থানায় পরপর ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানায় পরপর ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার ভেতরে লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে থানার সীমানার মধ্যে নারী ও শিশু হেল্পডেস্ক কক্ষের সামনের একটি আমগাছের নিচে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনওি পুলিশ সদস্য বা সাধারণ নাগরিক হতাহত হননি।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত থানার প্রধান ফটকের বাইরে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা গেটের বাইরে থেকে থানা চত্বর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক ভবনের সামনের আমগাছের নিচে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পুরো থানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়ার সৃষ্টি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পাশাপাশি বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. ফখরুল ইসলাম জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত থানার প্রধান ফটকের বাইরে থেকে ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটলেও কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, ঘটনার পরপরই থানার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘দোষীদের খুঁজে বের করতে না পারলে সরকারকে খেসারত দিতে হবে’
পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, পুড়ল পাঁচ ঘর
নিষিদ্ধ আ.লীগকে তথ্য সরবরাহের অভিযোগ এসপির বিরুদ্ধে
১০ নভেম্বর ছিল বেগম লুৎফুন্নিসার মৃত্যুবার্ষিকী
সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
শীতে ত্বকের সতেজতা ধরে রাখবে ঘরোয়া যত্ন
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই
খিলগাঁও থানায় পরপর ককটেল বিস্ফোরণ
৬ হাজার ৪৭৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ
আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত