Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ৪ নভেম্বর ২০২৬

কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪

কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুরের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বুধবার সকালে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনার যাত্রীরা গুরুতর হতাহত হন। এ ঘটনায় দুজন পুরুষ ও দুজন নারী প্রাণ হারান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাস ও অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।

সকালের ব্যস্ত সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে এ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজধানীতে গণপরিবহনের বেপরোয়া চলাচল, সড়কে যানবাহনের শৃঙ্খলা এবং চালকদের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে এ মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিদিন সড়কে এমন প্রাণহানির ঘটনা সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ, বাস ও লেগুনার চালকদের ভূমিকা এবং হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ
‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নজর রাখছে ভারত’
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
কাতার বিমানবন্দরে বিদেশিদের ভিড়, ছড়ালো দেশ ছাড়ার গুজব
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
শিক্ষার্থীদের তালা ভেঙে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলো ছাত্রদল
পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের ৫ নির্দেশনা ইরানের
চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?: মেজর (অব.) আখতার
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল সীতাকুণ্ড, মহাসড়ক-রেললাইন অবরোধ
পুলিশকে পিটিয়ে জখম করলো আওয়ামী সন্ত্রাসীরা
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০