Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২২ নভেম্বর ২০২৫

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো মিরপুর

মেট্রো রেলের ট্র্যাক থেকে দুই ককটেল উদ্ধার

মেট্রো রেলের ট্র্যাক থেকে দুই ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে মেট্রো রেলের ট্র্যাকের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ককটেল দুটি পড়ে থাকতে দেখে শুক্রবার সকালেই তা অপসারণ করা হয়—যার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় রাজধানীর অতি গুরুত্বপূর্ণ এ গণপরিবহন ব্যবস্থা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল ট্র্যাক থেকে ককটেল দুটি নিরাপদে সরিয়ে নেয়। তার আগে মেট্রো রেলের ট্র্যাক মেইনটেন্যান্স দল সকালে কাজ করার সময় সন্দেহজনক বস্তু দেখে সঙ্গে সঙ্গে এমআরটি পুলিশকে জানায়। খবর পেয়ে মেট্রো রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকে।

মেট্রো রেল পুলিশের ইনস্পেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী জানান, সকাল ৮টার দিকে ককটেল দুটির অস্তিত্ব ধরা পড়ে। তবে লাইনের কোনো অংশের ক্ষতি হয়নি। সৌভাগ্যবশত শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দুপুরের আগে মেট্রো রেলে ট্রেন চলাচল বন্ধ ছিলো, ফলে কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো না।

ঘটনার পর কাফরুল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে থানায় নিয়ে গেছে। এখনও পর্যন্ত ককটেল রেখে যাওয়ার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা বাড়ছে। পুলিশের দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ড মামলার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ এসব সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ