Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ২৬ আগস্ট ২০২৬

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারির ভেতরে ১৬ নবজাতক ছিলো। আগুনের মধ্যে থেকে মাত্র একজন নবজাতককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, নার্সারির ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নার্সারির ভেতরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পাশাপাশি হাসপাতালের ক্ষতিগ্রস্ত অংশে তাপমাত্রা কমাতে পানি ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়।

এ ঘটনায় হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও নিরাপত্তাব্যবস্থায় কোনও ধরনের ত্রুটি ছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ, চার পটে ৩৬ দল
নেপালের বন্যার ভয়াবহতা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
নিভে গেছে প্রাণের প্রদীপ, নিভেনি নজরুলের আগুন
সামিটে ভিড়েছে এলএনজি জাহাজ, গ্যাস সংকটে স্বস্তি
নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক
জোট ছাড়ার প্রশ্নে এনসিপিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা রোববার
দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল
‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগদানের বিষয়টি সরকারের বিবেচনায়: শামা ওবায়েদ
চল্লিশের পরও তারুণ্য ধরে রাখার সহজ ৮ উপায়
ভয়াবহ বন্যায় তছনছ নেপাল, নিহত দেড় শতাধিক
রংপুরে ৪ খুন: জমি সংক্রান্ত বিরোধও আসছে সামনে
পাঁচ ঘণ্টাতেই পাঁচ সিনেমাকে পেছনে ফেললো ‘টক্সিক’
নেপালে আকস্মিক বন্যা, ৫৫ জনের মৃত্যু
ভুটানের রাজাকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি