Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ২৫ আগস্ট ২০২৬

গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা

গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা
ছবি: সংগৃহীত

প্রেমের বহিঃপ্রকাশ কতটা অভিনব হতে পারে, তারই যেনো এক মজার উদাহরণ তৈরি হলো ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। প্রেমিকার ভালোবাসার নিদর্শন হিসেবে একটি গাড়ির পুরো শরীরজুড়ে বসানো হলো লিপস্টিকের প্রায় ৩ হাজার ৪০০টি চুমুর ছাপ। রাস্তায় গাড়িটি বের হতেই পথচারীদের চোখ আটকে যায়, পরে ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে ভালোবাসার এ রোমান্টিক আয়োজন শেষ পর্যন্ত বিপাকে ফেলে গাড়ির মালিককে।

ঘটনার কেন্দ্রে থাকা গাড়িটির মালিক আদিত্য শিকারওয়ার। জানা গেছে, তার প্রেমিকা বিদেশি একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখে গাড়িটিকে ভিন্নভাবে সাজানোর পরিকল্পনা করেন। এরপর ভালোবাসার প্রতীক হিসেবে গাড়ির পুরো বডিতে একের পর এক লিপস্টিকের চুমুর ছাপ দিতে থাকেন তিনি।

প্রায় ৩ হাজার ৪০০টি চুমুর ছাপ দিতে প্রেমিকার সময় লাগে প্রায় চার ঘণ্টা। গাড়িটির বডি, দরজা ও অন্যান্য অংশজুড়ে লিপস্টিকের ছাপ বসিয়ে তৈরি করা হয় একেবারেই ব্যতিক্রমী সাজ।

প্রেমিকার হাতে সাজানো গাড়িটি রাস্তায় নামতেই শুরু হয় কৌতূহল। সাধারণ গাড়ির ভিড়ে লিপস্টিকের অসংখ্য চুমুতে ঢাকা গাড়িটি সহজেই সবার নজর কেড়ে নেয়। পথচারীরা ছবি তুলতে শুরু করেন, অনেকে ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

এরপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গাড়িটির ছবি ও ভিডিও। কেউ বিষয়টিকে প্রেমের অভিনব প্রকাশ হিসেবে দেখেন, আবার কেউ এমনভাবে গাড়ি সাজিয়ে রাস্তায় নামার আইনগত দিক নিয়ে প্রশ্ন তোলেন।

সোশ্যাল মিডিয়ায় আলোচনার মধ্যেই বিষয়টি নজরে আসে ট্রাফিক পুলিশের। ভাইরাল হওয়া ছবিতে থাকা গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে সেটির মালিককে শনাক্ত করে পুলিশ।

পরে গাড়িটি জব্দ করে আদিত্য শিকারওয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘন, গাড়িতে এমন পরিবর্তন এনে রাস্তায় চলাচল এবং এতে বিভ্রান্তি তৈরির অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। পুলিশ তাকে ৫ হাজার ৫০০ রুপির জরিমানা করে।

জরিমানার পর নিজের ভুল স্বীকার করেন আদিত্য। এরপর গাড়িটি ভালোভাবে ধুয়ে ফেলা হয়। দীর্ঘ চার ঘণ্টার ভালোবাসার চিহ্ন হিসেবে গাড়ির গায়ে লেগে থাকা হাজার হাজার লিপস্টিকের ছাপ মুছে দিয়ে সেটিকে ফিরিয়ে নেয়া হয় আগের স্বাভাবিক চেহারায়।

প্রেমিকার জন্য গাড়িজুড়ে হাজারো চুমু—শুরুতে যা ছিলো ভালোবাসার ব্যতিক্রমী উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সেটিই শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল ৫ হাজার ৫০০ রুপির জরিমানার কারণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা
বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
রংপুরে চার হত্যা: ধর্ষণের আলামত নিয়ে ভিন্ন তথ্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন: আইনমন্ত্রী
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার
কোথায় কত ঘুষ, জানাবে ‘ঘুষসাইট’
ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধের আলামত
‘হ্যাঁ অথবা না বলুন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত
ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
বাবার লাশ ফেলে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি
ফের দিল্লির রাজপথে সিজেপি