Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২১, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২২, ৬ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে দুই শতাধিক অগ্নিনির্বাপক ও জরুরি চিকিৎসাকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসায় কাজ করেন।

অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোতলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়তে দেখেন। আগুনের তীব্রতায় ভবনের ভেতরের সিঁড়িও ভেঙে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

অগ্নিনির্বাপক বিভাগের তথ্য অনুযায়ী, ভবনটি থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত এক পুরুষ ও এক নারীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এ ঘটনায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের সময় অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও আহত হন।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে অগ্নিনির্বাপক বিভাগ। দুর্ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপস্থিতি পাওয়ায় বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে আগুন লাগার সঙ্গে ওই ব্যাটারির কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা