Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ১০ নভেম্বর ২০২৬

যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইরান

যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

ইরান তাদের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। এত দিন প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে শত্রুপক্ষের হামলার জবাব দেয়ার নীতি অনুসরণ করলেও এবার আক্রমণাত্মক সামরিক নীতির দিকে এগোচ্ছে দেশটি। এ জন্য নতুন অস্ত্র সংগ্রহের পাশাপাশি যুদ্ধ পরিচালনার কৌশলেও পরিবর্তন আনা হচ্ছে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে সোমবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ইরানের সামরিক বাহিনী এখন আক্রমণাত্মক সামরিক নীতির দিকে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে উপযুক্ত অস্ত্র সংগ্রহের পাশাপাশি যুদ্ধ পরিচালনার প্রচলিত কৌশলেও পরিবর্তন আনা জরুরি।

তিনি বলেন, অতীতে ইরানের সামরিক অবস্থান ছিল মূলত প্রতিরক্ষামূলক। শত্রুপক্ষের হামলার জবাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াই ছিলো সামরিক কার্যক্রমের প্রধান লক্ষ্য। তবে এখন সে অবস্থান থেকে সরে এসে সামরিক সক্ষমতা ও অভিযান পরিচালনার পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক নির্দেশনাগুলো সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালনার ভিত্তি হয়ে উঠেছে বলেও জানান আকরামিনিয়া।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে সামরিক কার্যক্রমে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া, অভিযানের কার্যকারিতা বাড়ানো এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা অর্জন। এসব নির্দেশনা বাস্তবায়নে ইরানের সামরিক বাহিনী কাজ করছে বলে জানান তিনি।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা কিছুটা কমাতে পারে। তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বা অন্য কোনও দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে ইরান তার সামরিক প্রস্তুতি পরিচালনা করছে না।

তিনি বলেন, দেশের সামরিক ও প্রতিরক্ষাসক্ষমতা বাড়ানোর কার্যক্রম স্বাধীনভাবে এবং নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেয়া হচ্ছে।

আকরামিনিয়ার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সম্ভাব্য নতুন সংঘাতের ঝুঁকি বিবেচনায় রেখে ইরান শুধু প্রতিরক্ষাব্যবস্থা জোরদার নয়, বরং আক্রমণাত্মক সামরিক সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে। তবে নতুন কৌশলের আওতায় কী ধরনের অস্ত্র সংগ্রহ বা সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল