Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ৩ মে ২০২৬

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটি আগামী ৩০ মে ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে। সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন কে এম সফর আলী এবং প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে আছেন এম শামীম আউয়াল।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম মুহতাদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হৃদয় আহমেদ। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তুলি আলম ও মোহাম্মদ সেলিম।

সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাহানারা রেখা, ড. আ ন ম এহসানুল মালেকী, ড. প্রিয়াংকা নিয়োগী, নাজমা নাহার রুবি মির্জা, ইয়াসমিন শরীফ, কামরুল আহসান ও সাইফুল ইসলাম সোহাগ।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাদিরা খানমকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আদিবা উলফাত তালুকদার ও মোঃ টিটু প্রধান। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন নাজনীন সুরাইয়া পরাগ ও কনক লতা মন্ডল।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোছা। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোছাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল মোতালিব মাস্টার ও মাহিনুর মাহী।

সাহিত্য ও কর্মশালা সম্পাদক করা হয়েছে পারভেজ শিশিরকে এবং সহ-সাহিত্য ও কর্মশালা সম্পাদক হয়েছেন শাম্মী তুলতুল। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক বন্ধু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন জাকিয়া সুলতানা শিল্পী।

দফতর ও অর্থ সম্পাদক হিসেবে এস এম সাইমন রাসেল এবং সহ-দফতর ও অর্থ সম্পাদক হিসেবে খালেদা আক্তার দায়িত্ব পালন করবেন। প্রচার সম্পাদক হয়েছেন বৃষ্টি খাতুন মীনা এবং সহ-প্রচার সম্পাদক শ্যামল বর্মন শিমুল।

আন্তর্জাতিক সাহিত্য সম্পাদক হিসেবে শেখ মোহাম্মদ মাসিদ এবং সহ-আন্তর্জাতিক সাহিত্য সম্পাদক হিসেবে প্রতিমা ধরকে মনোনীত করা হয়েছে।

সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন গোলাম মওলা শিকদার, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ফরিদা সুলতানা। শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে রওনক বিনিতে মুনীব প্রীতি এবং সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আরাফাত রহমান শাওন দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক করা হয়েছে ডাঃ হেলাল খন্দকারকে এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন মালা রানী পাল। আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে তাসনিয়া রহমান এবং সহ-সম্পাদক হিসেবে এম এ খোকন দায়িত্ব পেয়েছেন।

নারী ও শিশু বিষয়ক সম্পাদক হয়েছেন সাহারা আনোয়ার, সহ-সম্পাদক নাসিমা আক্তার স্মৃতি। আবৃত্তি বিষয়ক সম্পাদক হিসেবে সজীব আনোয়ার এবং সহ-সম্পাদক হিসেবে তাসনোভা তুশিন দায়িত্ব পালন করবেন।

ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন মামুন পাটোয়ারী এবং সহ-সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে সুরাইয়া সুলতানা এবং সহ-সম্পাদক হিসেবে মোঃ রুহুল আমিন সালমান দায়িত্ব পেয়েছেন।

চিত্রকলা ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন খালেছা খানম, সহ-সম্পাদক বিশ্বজিৎ মিরবর। বিভাগীয় সম্পাদক হিসেবে হাবিবাতুন নাহার রুমি এবং সহ-বিভাগীয় সম্পাদক হিসেবে এস. আই. বাদল মনোনীত হয়েছেন।

বার্তা সম্পাদক হয়েছেন শেখ মোহাম্মদ রমজান এবং সহ-বার্তা সম্পাদক সম্রাট লিওন তালুকদার। আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল জলিল এবং সহ-আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

পাঠ ও অনলাইন সম্পাদক হয়েছেন মূসা ফারুক সবুজ, সহ-পাঠ ও অনলাইন সম্পাদক ইভা মণ্ডল। উৎসব ও প্রমোদ সম্পাদক হিসেবে পারভীন খাতুন এবং সহ-সম্পাদক হিসেবে খান তন্ময় দায়িত্ব পালন করবেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাবিনা ইয়াসমিন সুমাইয়া, সাবিনা সিরাজ, খন্দকার রোমেনা, এম এস রতন, মিল্কি মোঃ রেজা, এম এ আরিফ হোসেন, সাজিদুল ইসলাম, রেজাউল করিম ও আবু হানিফ।

কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মমতাজ মুনী শেলী, মোসাম্মৎ তাসলিমা বেগম, সজীম শাইন, বি এম মনজুরুল আলম, মাসুম পান্থ, জাহিদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, শাফি হক ও তুহিন তঞ্চঙ্গ্যা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এ কমিটি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সাহিত্য অঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রগতিশীল করতে কাজ করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক