Sobar Desh | সবার দেশ প্রফেসর মো. আমির হোসেন


প্রকাশিত: ০০:১৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

উপন্যাস

বঞ্চিত কৃষক

বঞ্চিত কৃষক
ছবি: সবার দেশ

(৬ষ্ঠ পর্ব)

ফজর আলী পরিশ্রমী। শ্রম দেয় অকাতরে। এই দেশে শ্রমজীবীরা অবহেলিত। কৃষক তাদের মধ্যে অন্যতম। সিজনের সময় শাকসবজী এতো সস্তা হয় যে কামলার খরচও উঠে না। অথচ, শহরে নাকি অনেক দাম। কী লাভ উৎপাদন করে? কৃষকের ভাগ্য কোন দিন ফিরে না! উৎপাদন বাড়লেও দাম এতোটাই কম পায় যে, দুর্ভাগ্য। 

সবাই মুখে বড়বড় কথা বলে। কিন্তু কাজ আর করে না। নেতা মাইকে বহুকিছু বলে। বাস্তবে ঠনঠন। ফজর আলী অতো বড় কিছু বুঝে না। তবে গল্প শোনে। তার ছেলেমেয়ে শিক্ষিত। যুগ পাল্টাচ্ছে কিন্তু কৃষকের ভাগ্য পাল্টাচ্ছে না। অন্যকিছু শিখেনি ফজর আলী। তার কাছে জমিই ভগবান। ফসল এলে মুখে হাসি। দীর্ঘ হবে কি-না জানে না। ভাবেও না!

ফজর আলী রবিশস্য রোপণ করেছে। চারাগুলো চোখের সামনেই বড় হয়েছে। গিঁটে গিঁটে ফল। তা দেখেও ফজর আলীর মুখে হাসি নেই। দাম না পেলে ফসলগুলো গলার ফাঁস হবে। সরকারি বাবুগুলো গলগলিয়ে জিনিস কিনে। বেপারীদের কাছ থেকে। তাদের কাছে দাম বিষয় নয়। শুধু কৃষক চাইলেই দাম বেশি হয়ে যায়। ধমক দেয়!  

ফজর আলী শুনেছে তারা খেতে গিয়ে টাকা বকশিস দেয়। শুধু কৃষকের বেলায় কৃপণ। তার ছেলেমেয়েও কি সাহেব হলে এমন হবে? চোখ দুটো ভিজে উঠে তার। কিন্তু লুকায় কষ্ট। জীবনে সে কেঁদেছে কম! সখিনা তাকে কাঁদার সুযোগ দেয় না। একজন পুরুষ নারীকে সাথে নিয়ে বলীয়ান। নারী হলো কোমল, নারী হলো কষ্ট সহিষ্ণু। নারী পুরুষকে শীতল রাখে। পুরুষকে ধৈর্যশীল করে। একজন নারী পুরুষকে স্বর্গ উপহার দিতে পারে, আবার চাইলে দোযখও উপহার দিতে পারে। 

তবে নারী পুরুষকে সন্দেহ করে। এটা চিরন্তন হলেও গ্রাম্য সখিনা ফজর আলীকে সন্দেহ করে না! গ্রামে এসব কম। শহরের জীবনে বেশি। শিক্ষিত পরিবারে অনেক বেশি। ইদানিং মোবাইল পৃথিবীকে মুঠোয় এনে দিয়েছে। বিনিময়ে কেড়ে নিয়েছে সুখ। ভেঙে দিয়েছে পারিবারিক বন্ধন। ইদানিং ডিভোর্স সংখ্যা বেশি। ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়ে ভুক্তভোগী। স্বামী-স্ত্রী হয়তো মুক্তি পায়। তবে মহা বিপদে পড়ে সন্তান। দুজনের হেয়ালির বলি এই সন্তান। কেউ কি মাথায় রাখে সন্তানের কথা। সন্তান তো দোষহীন। (চলবে,,,)

লেখক: কবি, কথাসাহিত্যিক ও গীতিকার

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী