Sobar Desh | সবার দেশ মুহাম্মদ মনিরুজ্জামান


প্রকাশিত: ০১:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

কবিতা

ব্যথিত এক বাড়ি

ব্যথিত এক বাড়ি
ছবি: সবার দেশ

দক্ষিণা বাতাসে দুলছে ফাল্গুন
আগুন মেখে ঝুলছে বাগানবিলাস 
গোলাপের স্তন চুষছে মৌমাছি
স্থির নয়নে তাকিয়ে আছে আশপাশ।

বুকের ব্যথায় কাতরাচ্ছে এক বাড়ি
এখানেই থাকতো তনু নামের এক মেয়ে
বাড়ির উঠোনে নামতো রাতের তারা
ঘুমিয়ে পড়েছে ক্লান্ত বাড়িটা বিচার চেয়ে চেয়ে।

তদন্ত রিপোর্ট দেখেনি আলোর মুখ
অন্ধের শহরে আয়নার নেই কাজ
যন্ত্রণাকাতর মুখটা দেখার জন্য
এসেছি আমি তার শহরে আজ।

সারা নেই কারো, বাড়িময় শুধু
ঝরা পাতার করুণ হাহাকার
লেবু ফুলের সুবাস তবুও চাইছে প্রাণপণে 
মৌনতা ভাঙাতে ব্যথিত এ বাড়িটার।

১৪-০২-২০২৫

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী