Sobar Desh | সবার দেশ আবু ইউসুফ


প্রকাশিত: ০০:৪২, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ০১:০১, ২৩ মার্চ ২০২৫

কবিতা

সময়ে চেনা

সময়ে চেনা
ছবি: সবার দেশ

সময়ে যায় সব চেনা
কে যে সুহৃদ আর কারা মোহে ধরনীতে কেনা।
সবার জীবনে এই সময়টা খুবই প্রয়োজন
নহে বৃথা জীবনের যত আয়োজন।
যুগ যুগ একই বেড করে শেয়ারিং
সময়ই শেখাবে সে আদৌ তার ছিলো কেয়ারিং!
বন্ধু, স্বজন কি’বা পা বাড়িয়ে দেখা পড়শী
ঘোমটা তুলে চেনা যাবে- বুড়ী? না-কি ষোড়শী! 

সময়ের গলিতে বসে আজ আমি সময়টা গুনি
চারিদিকে ফিসফাস কত কী যে শুনি।
গোমড়া মুখ দেখে দূরে তারা মুখ ঢেকে কাশে
আমার ভেতরটা শুধু হাসে-
এই ভেবে- তারা সেটা দেখিতে কি পায়?
ভারী তার ঝোলাখানি দিনশেষে শূন্যে মিলায়।

বকতিমা, বাগাড়ম্বর সব খেলে জিতে যায় তারা
খ্যাতির পাহাড়ে চাপা পড়ে কাঁদে তার সব হারা
তারা কি তা জানে!
না-কি জেনেও না মানে? 
এমনি প্রশ্ন হাজার দিনরাত জাগে আনমনে
বাহ্যিক হাসিতে সুখ, ভেতরে কী পোড় খাওয়া সে-ই শুধু জানে।

সময় না পাকিলে কে-বা চিনে লয় সময়ের জাত?
কোনটায় টক বেশি, কি’বা তেতো, মিঠা কোন রাত!
অসীম সমুদ্রে তৃষা? কি’বা লাভ, বারি তার লোনা
মিছে সব, তৃষ্ণার জল সেথা গোনা।
তখন-ই জাগিবে সাধ আবার তো পুকুরটাই ধরি
ফেরার সুযোগটা বধ, লোনা জলে, সরি ব্রো! সরি!

১৮০৩২০২৫
বিএমএ ভবন, তোপখানা রোড, ঢাকা।

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা