Sobar Desh | সবার দেশ প্রফেসর মো. আমির হোসেন


প্রকাশিত: ০০:২৭, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ০০:৩২, ৫ জানুয়ারি ২০২৫

বঞ্চিত কৃষক

বঞ্চিত কৃষক
ছবি: সবার দেশ

(২য় পর্ব)

ফজর আলী যুক্তি খোঁজে। গরীবের যুক্তি তেমনই হয়। কী অহংকার সাহেবদের। পরজীবী লতার মতো। নিজের খাবার জোগাড়ের সুযোগ নেই। তবে টাকায় সব ভোগ করে। টাকা এক মোহনীয় শক্তির নাম! টাকা এক আলাদীনের চেরাগ। ইচ্ছে করলেই সব হয়ে যায়। এই সমাজে যার আছে প্রচুর টাকা আছে। যার নেই কিছুই নেই। তবুও বঞ্চিত মানুষগুলো ভাগ্য বলে সব মেনে নেয়। জীবন যুদ্ধে পরাস্ত মানুষগুলো ভাগ্যে সান্ত্বনা খোঁজে। কথায় বলে,‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’। তবে হাড়ভাঙা খাটুনি দিয়েও কৃষকের ভাগ্য কি ফিরে? অবশ্যই না! 

কৃষকের সন্তান সহজে কৃষক হতে পারে। সাহেব হওয়া কঠিন। হয় মাঝে মধ্যে। পার্সেন্টেজ খুবই কম। কৃষিকাজও একটা শিক্ষা। সবাই কৃষিকাজ পারে না। কখন কোন ফসল, কোন জমিতে লাগাবে; তা একমাত্র কৃষকই ভালো বুঝে! এর মধ্যে ঝড় বৃষ্টি খরার ধারণা অভিজ্ঞতার বিষয়। বারোমাসি বীজ দিয়ে বারোমাসি ফসল ফলানো খুব কঠিন। সীজনাল সবকিছু সহজ। একটু অগ্রীম ফসল লাভজনক। কৃষক হিসেবে চেষ্টা করে ফজর আলীও। দুটো পয়সা বেশি আসলে সখিনার মুখে হাসি থাকে।

ফজর আলী মেঘনার চরের কৃষক। নামে চর হলেও কবে চরের সৃষ্টি তা সে কেনো, কেহই জানে না। তবে চর এটা নিশ্চিত। চারপাশে নদী বেষ্টিত। চরের মাটি বেলে দোআঁশ। খুব সহজে ফসল হয়! বাঙি, শশা, আলু, উস্তা ভালো জন্মে। ফজর আলী মেঘনার চরের কৃষক। বিচিত্র ফসল ফলায়। কিন্তু ভাগ্য পাল্টায় না! দারিদ্র্যের দুষ্টচক্রের মতো।

ফজর আলীর বাবা একটা বাড়ি এবং কিছু চাষের জমি দিয়ে গেছে। সখিনার কারণে অল্পকিছু জমিও কিনেছে। সখিনা আত্মাকে না দিয়ে সংসারকে দেয়। তাদের ছেলেমেয়ের পড়ার মাথা ভালো। ভালোভাবে পাস দিয়ে দুজনেই হাইস্কুলে। ছেলের মাসে মাসে বেতন লাগে। মেয়ের লাগে না। প্রকৃতিতে নারীর কদর বেশি। একটা মুরগিকে মানুষ বেশি যত্ন করে। একটা স্ত্রী গাছকে বাঁচিয়ে রাখে। প্রকৃতিতে পুরুষ সুন্দর। স্ত্রী কুৎসিত। নারী সাইজে বড়! নারী সৃষ্টিগতভাবে চর্বি ধারণ করে। মুরগি জবাই করলে বুঝা যায়। মানব সমাজে নারী উপেক্ষিত। মেয়ের জন্ম হলে সবাই মন খারাপ করে। (চলবে,,,)

লেখক: কবি, কথাসাহিত্যিক ও গীতিকার

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!