Sobar Desh | সবার দেশ মুহাম্মদ মনিরুজ্জামান


প্রকাশিত: ১০:৩৭, ১৩ জানুয়ারি ২০২৫

অতিন্দ্রিয় অনুভব

অতিন্দ্রিয় অনুভব
ছবি: সবার দেশ

নদীর বুকে ঢেলে দিয়েছে আকাশের ঘন নীল
পাহাড়ের বুক থেকে খসে এসেছে যে শিলা
আনন্দে সাঁতার কেটে কেটে খেলছে মাছের সাথে।
মনে আছে সুনন্দিতা? আমরা দুজন এমনি করে সাঁতার-
কাটতে চেয়েছিলাম সুখের সাগরে, সঙ্গম নিরত
দম্পতির দীর্ঘ আলিঙ্গনের অঙ্গনে।

আমরা চেয়েছিলাম অনন্য রঙে সাজাতে এই ঘর
এই উঠোন, এই বিরান খামার। কুয়াশার ঘোমটা টানা নরম
আলো এখনও এসে জানালায় টোকা দেয়
এখনও সুবিন্যস্ত সমারোহে ফোটে বাগানের ফুল
তুমি নেই বলে হয় না খোলা দক্ষিণের জানালা।

স্মৃতির দেয়াল থেকে আজও পারিনি মুছে দিতে
স্বপ্নের আল্পনা। আজও নিয়ম করে জল দিই টবের গোলাপে
কেননা ফুটন্ত গোলাপের হাসিতে তোমার হাসি দেখে
জুড়াই দূরত্বের যন্ত্রণা। 

বুকের ভেতরে খুব গোপনে বইছে দুঃখের যে নদী
সে নদীতে মাঝে মাঝে মেঘের মিনার ভেঙে
নেমে আসে উজ্জ্বল আলোর অভিক্ষিপ্ত অংশুদীপ
আমি তার ছায়া ছুঁয়ে পান করি দুঃখশিলার নির্যাস
তার থেকে গ্রহণ করি তোমার অতিন্দ্রিয় অনুভব। 
অনুভবে আজও রয়েছে আমার ভেতরে
তোমার অবিবর্তিত বসবাস।
১১-০১-২০২৫

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!