Sobar Desh | সবার দেশ মুহাম্মদ মনিরুজ্জামান


প্রকাশিত: ০০:৪২, ১৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ০২:২৫, ১৯ জানুয়ারি ২০২৫

কবিতা

প্রস্থানাশীষ

প্রস্থানাশীষ
ছবি: সবার দেশ

সন্ধ্যা নেমে অন্ধকারে ঢাকলো প্রিয় মুখের হাসি
কথায় কথায় কাটলো সময়, কফির কাপে
জমলো কিছু বিষণ্নতা, তার সাথে এক স্মৃতির কালো 
প্রতিবিম্ব। বলতে হলো এবার আসি। যে মুখ বহুদিনের চেনা
আসতে ছেড়ে কষ্ট এসে ধরলো চেপে কণ্ঠনালী
হয়তো রাতে ঘুম হবে না, ঘুম হবে না।

টেবিল জুড়ে টর্চের আলো, কালো কালো অক্ষরগুলো
গরম কফির ধোঁয়ায় মিশে আঙুল ছোঁয়ার ইচ্ছে খেলো
স্বপ্নগুলো লাল কালিতে কেটে দেওয়া ভুল কবিতার
পঙক্তি হলো। কার কতটা বুকের কাঁপন, কার কতটা 
আবেগ ছিলো চোখের কোণে মাপার সময় 
আর হলো না, আর হলো না। বলতে হলো ভালো থেকো।

ভালো থেকো ফুলে মতো, হঠাৎ করা ভুলের মতো
ভাটিয়ালি গানের মতো, লাল করা ঠোঁট পানের মতো
কালিজিরা ধানের মতো, গাছের সবুজ পাতার মতো
নকশী করা কাঁথার মতো, চড়ুইভাতি খেলার মতো
মধুর ছেলেবেলার মতো ভালো থেকো।
ভীষণ রকম ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।

১৫-০১-২০২৫

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!