Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫১, ৮ মে ২০২৬

আপডেট: ০০:৫২, ৮ মে ২০২৬

ইলন মাস্কের শুক্রাণু থেকে সহকর্মী জিলিসের চার সন্তানের জন্ম

ইলন মাস্কের শুক্রাণু থেকে সহকর্মী জিলিসের চার সন্তানের জন্ম
ছবি: সংগৃহীত

মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার সাবেক সহকর্মী শিভন জিলিসের সাম্প্রতিক সাক্ষ্য। ওপেনএআই–সংক্রান্ত একটি চলমান আইনি মামলায় দেওয়া জবানবন্দিতে তিনি মাস্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং তাদের সন্তানদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

শিভন জিলিস বর্তমানে ইলন মাস্কের চার সন্তানের মা হিসেবে পরিচিত। বুধবার (৭ মে) আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানান, প্রথমদিকে মাস্কের সঙ্গে তার সম্পর্ক ছিলো সম্পূর্ণ পেশাগত ও বন্ধুত্বপূর্ণ। ২০১৬ সালে ওপেনএআইয়ে যোগ দেয়ার পর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ওপেনএআই ২০১৫ সালে ইলন মাস্কসহ কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তার উদ্যোগে একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। পরে স্যাম অল্টম্যানের সঙ্গে মতবিরোধের কারণে মাস্ক প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ান। বর্তমানে মাস্ক অভিযোগ তুলেছেন, ওপেনএআই তার মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে লাভকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ অভিযোগে তিনি অল্টম্যানসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

এ মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে হাজির হন শিভন জিলিস, যিনি ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওপেনএআইয়ে কাজ করেছেন এবং পরিচালনা পর্ষদের সঙ্গেও যুক্ত ছিলেন। একই সময়ে তার সঙ্গে মাস্কের ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে।

আদালতে দেয়া জবানবন্দিতে জিলিস বলেন, ২০২০ সালে তিনি সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন। ওই সময় মাস্ক তাকে জানান, তিনি ‘প্লেটোনিক’ বা শারীরিক সম্পর্ক ছাড়াই শুক্রাণু দান করতে আগ্রহী।

তিনি বলেন, আমি সত্যিই মা হতে চেয়েছিলাম। সে সময় মাস্ক প্রস্তাব দেন এবং আমি তা গ্রহণ করি।

জিলিস আরও জানান, স্বাস্থ্যগত কিছু জটিলতার কারণে তার পক্ষে স্বাভাবিকভাবে সন্তান নেয়া কঠিন ছিলো। তাই মাস্কের প্রস্তাব তার কাছে বাস্তবসম্মত একটি সমাধান মনে হয়েছিলো।

তার ভাষ্য অনুযায়ী, মাস্কের সঙ্গে একটি ব্যক্তিগত চুক্তিও ছিলো, যেখানে সন্তানের পিতৃত্ব গোপন রাখার বিষয়ে সম্মতি ছিলো এবং শুরুতে মাস্কও সন্তানদের জীবনে খুব বেশি সক্রিয় থাকবেন না বলে সিদ্ধান্ত হয়েছিলো।

২০২১ সালে আইভিএফ পদ্ধতির মাধ্যমে তাদের যমজ সন্তানের জন্ম হয়। পরে আরও সন্তান জন্ম নেয়, যার মাধ্যমে মোট চার সন্তানের মা হন জিলিস।

তিনি আরও জানান, প্রথমদিকে বিষয়টি ওপেনএআইয়ের কাছে প্রকাশ করা হয়নি। পরে ২০২২ সালে বিষয়টি সামনে আসার আগে তিনি স্যাম অল্টম্যানকে ব্যক্তিগতভাবে জানান।

এদিকে ওপেনএআইয়ের আইনজীবীরা দাবি করেছেন, জিলিস হয়তো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য মাস্ককে সরবরাহ করেছিলেন। যদিও এ বিষয়ে এখনও কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি।

২০২৩ সালে মাস্ক নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই চালু করার পর জিলিস ওপেনএআই থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি জানিয়েছেন, মাস্ক তাদের সন্তানদের জীবনে সক্রিয় ভূমিকা রাখছেন এবং তারা নিয়মিত পারিবারিক সময়ও কাটান।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে মাস্ক ও জিলিসকে একসঙ্গে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির
‘ওয়াকা ওয়াকা’ শাকিরা ফিরছেন ‘দাই দাই’ নিয়ে
হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত
সুনামগঞ্জে কবর খুঁড়ে যুবতীর ‘সাধনা’, এলাকায় চাঞ্চল্য
ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ত্যাগ মার্কিন ডেস্ট্রয়ারের
প্রথম আলোর মতিউরসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান
ডিএনএ পরীক্ষায় ইমাম নির্দোষ: বোনকে ধর্ষণের দায়ে আপন ভাই গ্রেফতার
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ
২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি
সংখ্যালঘুদের নিরাপদ দেশ হবে বাংলাদেশ: নাহিদ ইসলাম
বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার
বিএনপি আওয়ামী লীগের হাতে ‘হাইজ্যাক’ হয়েছে: হাসনাত
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২