Sobar Desh | সবার দেশ কোলকাতা (ভারত) থেকে লুতুব আলি

প্রকাশিত: ২১:৪৮, ৭ মে ২০২৬

নাটকীয় মোড়, শেষ হলো ১৫ বছরের জামানা  

মমতাকে ছাড়াই ভাঙলো পশ্চিমবঙ্গ বিধানসভা

মমতাকে ছাড়াই ভাঙলো পশ্চিমবঙ্গ বিধানসভা
ফাইল ছবি

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সাক্ষী থাকলো ৭ মে-র রাত। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দেয়ায় সাংবিধানিক সঙ্কট এড়াতে রাতেই সপ্তদশ পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি। এর সঙ্গেই শেষ হলো তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনকাল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবন থেকে জারি হওয়া আদেশনামায় বলা হয়েছে, সংবিধানের ১৭২ নম্বর ধারা অনুযায়ী ৭ মে রাত ১২টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেয়া হলো। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা রাজ্যপালের পক্ষে ওই আদেশে স্বাক্ষর করেন। 

২০২১ সালের ৮ মে প্রথম বৈঠক বসেছিলো সপ্তদশ বিধানসভার। সংবিধান অনুযায়ী, পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় আজ রাতেই তার স্বাভাবিক অবসান ঘটে। সাধারণত বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা দিলে নতুন সরকার শপথ না নেয়া পর্যন্ত তাকেই কার্যনির্বাহী দায়িত্ব দেয়া হয়। কিন্তু ৪ মে প্রকাশিত বিধানসভা ভোটের ফলে বিজেপি ২০৭ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভোট লুট’-এর অভিযোগ তুলে ইস্তফা দিতে অস্বীকার করেন।

রাত ১২টা ১ মিনিটের পর রাজ্যে কোনও নির্বাচিত সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। সে সঙ্কট রুখতেই রাজ্যপাল সরাসরি বিধানসভা ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন। আদেশনামা জারির সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভার পদ বিলুপ্ত হয়েছে। একইসঙ্গে পদ হারিয়েছেন রাজ্যের ২৯৪ জন বিধায়কও।

রাজভবন সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার কোলকাতায় এসে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবেন। শনিবার ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন সরকারের শপথগ্রহণ হতে পারে। ততদিন পর্যন্ত রাজ্যের প্রশাসনিক কাজ চলবে রাজ্যপালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে।

ভবানীপুরে নিজের গড়ে প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারীর কাছে হারের পরেও ইস্তফা না দেয়ার সিদ্ধান্ত নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত নাটক জিইয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মেয়াদ শেষের আইনি বাধ্যবাধকতায় রাতেই পর্দা নামলো তৃণমূল জমানার।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব