Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ২২ মার্চ ২০২৫

আপডেট: ১৬:১২, ২২ মার্চ ২০২৫

গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট, ‘ওয়ান হাউস, ওয়ান মিডিয়া’

সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেয়ার প্রস্তাব

গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে মালিকানা দেয়া হয়েছে। বাস্তবে ৬০০ পত্রিকা সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য হলেও বিক্রিত পত্রিকা মাত্র ৫২টি। ফলে সরকারি বিজ্ঞাপনের সুযোগ নিয়ে প্রতারণা করা হচ্ছে।

সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেয়ার প্রস্তাব
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নবম গ্রেড অনুযায়ী বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার (২২ মার্চ) কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতে হস্তান্তরের পর সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ।

সংবাদ ব্রিফিংয়ে কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় অনেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে। যদিও ওয়েজবোর্ড নির্ধারণ করা আমাদের এখতিয়ারে নেই, তবুও ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী সাংবাদিকদের বেতন নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, বিসিএস ক্যাডারদের এন্ট্রি লেভেল অর্থাৎ নবম গ্রেডের বেতনের সঙ্গে মিল রেখে সাংবাদিকতার শুরুর বেতন নির্ধারণ করা উচিত। এ ছাড়া, রাজধানীতে কর্মরত সাংবাদিকদের জন্য 'ঢাকা ভাতা' চালুর প্রস্তাবও করা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, সাংবাদিক হিসেবে কাজ করতে হলে ন্যূনতম স্নাতক পাস হতে হবে এবং প্রথমে 'শিক্ষানবিশ সাংবাদিক' হিসেবে এক বছর কাজ করতে হবে। এরপর অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা রাখা হবে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘সাংবাদিকতা সুরক্ষা আইন’ প্রণয়নের সুপারিশ করেছে কমিশন, যার খসড়াও তৈরি করে দেয়া হয়েছে।

এ ছাড়া, গণমাধ্যমের মালিকানায় স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ওয়ান হাউস, ওয়ান মিডিয়া’ নীতির প্রস্তাব দেয়া হয়েছে, যার মাধ্যমে একজন ব্যক্তি কেবল একটি গণমাধ্যমের মালিক হতে পারবেন।

কামাল আহমেদ অভিযোগ করেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে মালিকানা দেয়া হয়েছে। বাস্তবে ৬০০ পত্রিকা সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য হলেও বিক্রিত পত্রিকা মাত্র ৫২টি। ফলে সরকারি বিজ্ঞাপনের সুযোগ নিয়ে প্রতারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করে 'জাতীয় সম্প্রচার সংস্থা' গঠনের সুপারিশ করা হয়েছে।

অনলাইন সংবাদ মাধ্যমগুলোর জন্য ৭ দফা সুপারিশ করেছে কমিশন। তবে বিস্তারিত সুপারিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়।

এ সুপারিশ বাস্তবায়ন হলে বাংলাদেশের গণমাধ্যম আরও স্বচ্ছ, স্বাধীন ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল