Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ১৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ০০:৫৪, ১৮ জানুয়ারি ২০২৫

পিআইবির সভায় বক্তারা

শিকারি সাংবাদিকতার জনক আওয়ামী লীগ

ফ্যাসিবাদ প্রতিদিনের আয়নায় দেখতে না পেলে এটাকে সরানো যাবে না। প্রতিদিন ফ্যাসিবাদ পুনরুৎপাদিত হচ্ছে। ফ্যাসিবাদ আশপাশেই আছে। আমাদের সতর্ক থাকতে হবে।

শিকারি সাংবাদিকতার জনক আওয়ামী লীগ
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় শিকারি সাংবাদিকতার উন্মেষ হয়। এর মাধ্যমে মুহূর্তে ব্যক্তিকে অপরাধী বানিয়ে শাস্তি দেয়া হতো। এ ধরনের সাংবাদিকতায় জড়িত ছিল গণমাধ্যম, গোয়েন্দা সংস্থা ও সরকারের একাংশ। শিকারি সাংবাদিকতার মাধ্যমে আওয়ামী লীগ অন্যদের সীমার মধ্যে রাখতে ভয়ের শিক্ষা দিত।

শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘ফ্যাসিবাদের জমানায় শিকারি সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সভায় প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে সভায় অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, শিকারি সাংবাদিকতায় যারা লক্ষ্যবস্তু হন, তারাই প্রত্যক্ষ শিকারি। কিন্তু এর পরোক্ষ শিকারি সবাই। আসলে এর মাধ্যমে একজনকে মেরে অন্যদের শিক্ষা দেয়া হয়– তোমরা সীমানার বাইরে যাবে না।

সলিমুল্লাহ খান আরও বলেন, সাংবাদিকতার পেছনে আছে বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয়, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র– সবই হচ্ছে রাজনৈতিকভাবে জনমত আদায় করার প্রচেষ্টা। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কী ভূমিকা পালন করেছে, এরও সমালোচনা দরকার, বিচারের মুখোমুখি করা দরকার। ফ্যাসিবাদ প্রতিদিনের আয়নায় দেখতে না পেলে এটাকে সরানো যাবে না। প্রতিদিন ফ্যাসিবাদ পুনরুৎপাদিত হচ্ছে। ফ্যাসিবাদ আশপাশেই আছে। আমাদের সতর্ক থাকতে হবে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, এ ধরনের সাংবাদিকতাকে দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতি বলা যায়। এর ভয়াবহতা সবাই বুঝি। ফলে যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। 

একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মামুন আহমেদ বলেন, ২০১৮ সালে কোটা আন্দোলনের সময় তারেক রহমানের সঙ্গে আমার একটি সাদামাটা ফোনালাপ ফাঁস করে প্রায় প্রত্যেকটা টেলিভিশনে দেখানো হয়েছে। টকশো করা হয়েছে যেন আমি বড় কোনো অপরাধ করেছি। কারও ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করে সেটি প্রচার করা আইনসিদ্ধ কিনা, আমার জানা নেই। তবে এখন আশা করি, অবস্থার পরিবর্তন ঘটবে।

সভায় আরও বক্তৃতা করেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী