Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০২, ২ মার্চ ২০২৬

উপনির্বাচন

বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বগুড়া ৬ সংসদীয় আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার ২ মার্চ।

তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ৫ মার্চ। বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি পৃথক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এ দুই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। বগুড়া ৬ আসনটি ১৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোটারদের আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে শেরপুর ৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের ২ দফার বিধান অনুসারে সাধারণ নির্বাচন আয়োজন করা হচ্ছে। একই আদেশের ১১ অনুচ্ছেদের ১ দফার ক্ষমতাবলে এ আসনেও নতুন করে সময়সূচি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গত বছরের ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার পর যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না এবং জামানতের অর্থও পুনরায় পরিশোধ করতে হবে না।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য