Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতীক নিয়ে ১২ মার্চ সংসদে সিদ্ধান্ত

যেখানে মেয়াদ শেষ, সেখানেই সিটি নির্বাচন: মির্জা ফখরুল

যেখানে মেয়াদ শেষ, সেখানেই সিটি নির্বাচন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব এলাকাতেই অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়ােএক সাক্ষাৎকারে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। তার ভাষায়, 

মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন হবে।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না— এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে আগামী ১২ মার্চ বসতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও দাবি করেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করতে সক্ষম হবেন।

মন্ত্রী জানান, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন হবে। সে হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অগ্রাধিকার পাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করা হবে।

সরকারের এ ঘোষণায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য