Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ২ মার্চ ২০২৬

সংসদের রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

সংসদের রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
ছবি: সংগৃহীত

সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বন্ধ রাখার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সোমবার (২ মার্চ) ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির এ চিঠি পাঠান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লবের চেতনা’ সমুন্নত রাখার স্বার্থে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-কে সংসদের অধিবেশন আহ্বান বা সংসদে ভাষণ দেয়ার অনুমতি না দেয়ার ব্যবস্থা নেয়া উচিত। তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান, বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে।

চিঠিতে আরও বলা হয়, এটি কেবল ব্যক্তিগত মতামত নয়; বরং জনগণের একটি অংশের প্রত্যাশা হিসেবেই তিনি বিষয়টি তুলে ধরেছেন। তবে এ দাবির পক্ষে তিনি কী ধরনের আইনগত ব্যাখ্যা বা যুক্তি দিয়েছেন, তা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা রাষ্ট্রপতির দফতর থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ একটি প্রচলিত সাংবিধানিক প্রক্রিয়া। ফলে এ ধরনের দাবি নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক মহলে আলোচনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ