Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ২ মার্চ ২০২৬

আপডেট: ০১:৩১, ২ মার্চ ২০২৬

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজপথ ও সংসদ—দুই জায়গাতেই শক্ত অবস্থান বজায় রাখবে তার দল। আসন্ন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিসংসন করে গ্রেফতারের দাবি জানান তিনি। একইসঙ্গে সরকারকে জুলাই হত্যাকাণ্ড ও হাদি হত্যাসহ সংশ্লিষ্ট সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে বলেও তিনি দাবি জানান।

রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংসদে প্রকৃত সংস্কার বাস্তবায়নের জন্য আগে ‘সংস্কার পরিষদ’ গঠন করে শপথ নিতে হবে। তার ভাষায়, ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা জরুরি। অন্যথায় সংস্কারের প্রতিশ্রুতি অর্থহীন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে প্রাণ হারানোদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলে এনসিপি তা মেনে নেবে না। রাজপথের আন্দোলন এবং সংসদের ভেতরে সাংবিধানিক লড়াই—দুই ধারায়ই দল কর্মসূচি চালাবে।

একই অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া অভিযোগ করেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে শপথ নেয়ার পর সরকার জনগণকে হতাশ করেছে। তিনি বলেন, প্রতারণার আশ্রয় না নিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ অবিলম্বে নিতে হবে।

রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, তার ভাষণের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

এনসিপির নেতারা ইঙ্গিত দেন, তাদের দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসতে পারে। রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়ানোর আভাস মিলছে এ বক্তব্যে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ