Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪০, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৪২, ২২ ডিসেম্বর ২০২৫

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) শীর্ষ পর্যায়ের ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (২১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ কর্মকর্তাদের বিরুদ্ধে আলাদা আলাদা অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, এনএসআইয়ের ৩ জন অতিরিক্ত পরিচালক ও ৬ জন যুগ্ম পরিচালকসহ মোট ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি এবং মানিলন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া এদের অনেকের বিরুদ্ধে নিজের ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে কমিশন।

অনুসন্ধানের আওতায় থাকা কর্মকর্তারা হলেন:

  • অতিরিক্ত পরিচালক: মো. আজিজুর রহমান, এম. এস. কে. শাহীন ও মোহাম্মদ জহির উদ্দিন।
  • যুগ্ম পরিচালক: মো. ইসমাইল হোসেন, জি. এম. রাসেল রানা, এফ. এম. আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক।
  • উপপরিচালক: কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর।

দুদক সূত্রে জানা গেছে, ১৩ জন আলাদা কর্মকর্তাকে এ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। অভিযুক্তদের ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদ এবং বিদেশ যাত্রার তথ্য যাচাই করা হবে। সরকারি গোয়েন্দা সংস্থার এত বিপুল সংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে একসঙ্গে দুদকের এ পদক্ষেপকে নজিরবিহীন এবং প্রশাসনের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা