Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

তিন কোটি টাকার অসঙ্গতি অভিযোগে মামলা

আনিস আলমগীরের বাড়ি তল্লাশি দুদকের

আনিস আলমগীরের বাড়ি তল্লাশি দুদকের
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার ধানমন্ডিতে সাংবাদিক আনিসুর রহমান আলমগীরের বাসায় তল্লাশি চালিয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রধান কার্যালয় থেকে স্মারক এবং সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলা নং ৩২ অনুযায়ী তল্লাশি পরিচালিত হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনিসুর রহমান আলমগীর বৈধ উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোটি কোটি টাকার সম্পদ অর্জন ও ভোগ দখল করেছেন।

তল্লাশিতে ১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ ১৫ সদস্যের একটি টিম সক্রিয় ছিলেন। তল্লাশি বেলা ১১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত চলে। অভিযানের সময় বাসায় উপস্থিত ছিলেন আসামির স্ত্রী ও সন্তানসহ ফ্লাটের কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীরা।

তল্লাশি কার্যক্রমে উদ্ধার হওয়া গুরুত্বপূর্ণ আলামতগুলোতে উল্লেখযোগ্য হলো:

  • ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের দলিল নং-৬৩৩, যেখানে ফ্লাট ক্রয় সংক্রান্ত চুক্তি ডকুমেন্টে মূল মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৫০ লক্ষ টাকা, কিন্তু আয়কর রিটার্নে প্রদর্শিত হয়নি।
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ধানমন্ডি শাখায় ২৮/০৫/২০২৫ তারিখে স্বাক্ষরিত ৮টি এফডি হিসাবের তথ্য, মোট ৩ কোটি ২৭ লক্ষ টাকা।
  • অন্যান্য সঞ্চয়পত্রের তথ্য ৩০ লক্ষ টাকা।
  • আইএফআইসি ব্যাংক, ধানমন্ডি শাখায় ১২/১০/২০২৫ তারিখে ৪টি এফডি হিসাবের তথ্য, ১ কোটি ৭০ লক্ষ টাকা।
  • মামলার তদন্তে সহায়ক অন্যান্য গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র।

উপসংহারে, তল্লাশি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, আনিসুর রহমান আলমগীর নিজেকে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে ৩,২৬,৪৮,৯৩৮ টাকা সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এই অভিযোগে ১৫/০১/২০২৬ তারিখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় আনিসুর রহমান আলমগীরের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে