Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ৪ মার্চ ২০২৬

সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী

মেট্রোসহ সব রেলে শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাড়া ছাড়

মেট্রোসহ সব রেলে শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাড়া ছাড়
ফাইল ছবি

মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ই ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সুবিধাটি কার্যকর করতে কিছু প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতির প্রয়োজন হবে। তাই সিদ্ধান্ত ঘোষণা হলেও বাস্তবায়নে সামান্য সময় লাগতে পারে।

ভাড়া ছাড় পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, অনলাইনে টিকিট কাটার সময় নির্দিষ্ট ক্যাটাগরির জন্য আলাদা অপশন রাখা হবে। ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করলে ছাড় পাবেন। একইভাবে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং প্রতিবন্ধীদের সমাজসেবা মন্ত্রণালয়ের দেয়া প্রতিবন্ধী কার্ড দেখাতে হবে। ভ্রমণের সময় অনবোর্ড চেকিংয়েও এ পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক থাকবে।

তবে বীর মুক্তিযোদ্ধারা এ ভাড়া ছাড়ের আওতায় থাকবেন কি না—এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়নি।

রেলের সার্বিক উন্নয়ন নিয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের লক্ষ্য হলো রেলসেবাকে আরও আধুনিক, দ্রুতগামী ও জনবান্ধব করে তোলা। চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন কিছু প্রকল্প গ্রহণের পরিকল্পনাও রয়েছে। এতে দেশের রেলব্যবস্থা আরও শক্তিশালী ও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে রেল কর্তৃপক্ষ বাড়তি প্রস্তুতি নিচ্ছে। মন্ত্রী জানান, ঈদযাত্রায় ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহারের চেষ্টা চলছে। পরিকল্পনা অনুযায়ী তা সম্ভব হলে শিডিউল বিপর্যয় এড়ানো এবং অতিরিক্ত যাত্রী পরিবহন সহজ হবে।

ঈদে বাড়তি ভাড়া আদায়ের কোনও সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে ইতোমধ্যে বৈঠক হয়েছে। তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ না নেয়ার অঙ্গীকার করেছে। প্রশাসনও বিষয়টি কঠোরভাবে নজরদারি করছে। বাস মালিকদের পক্ষ থেকে যাতায়াতের সময় সেতুর টোল মওকুফের একটি দাবি জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা থেকে স্বল্প সময়ে বিপুলসংখ্যক মানুষের বাড়ি ফেরাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, পৃথিবীর অন্য কোনও দেশে দুই দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছেড়ে যায় না। ফলে স্বাভাবিকভাবেই পরিবহন ব্যবস্থার ওপর বিশাল চাপ তৈরি হয়। তবে নেয়া প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঈদ উপলক্ষে একদিনের অতিরিক্ত ছুটি বাড়ানোর প্রস্তাবের বিষয়ে মন্ত্রী বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এখনও এ নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি, তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আসতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল