Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ২৭ অক্টোবর ২০২৫

বিশেষজ্ঞদের পূর্ণ অডিটের দাবি

মেট্রোরেলের নকশায় গুরুতর ত্রুটির আশঙ্কা

মেট্রোরেলের নকশায় গুরুতর ত্রুটির আশঙ্কা
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে প্রায় দেড়শো কেজি ওজনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু—এ মর্মান্তিক ঘটনায় প্রকল্পের নিরাপত্তা ও নকশা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ঘটনাটির তদন্তে একটি কমিটি গঠন করা হলেও, যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন শুধু তদন্তে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং মেট্রোরেলের পুরো প্রকল্প কাঠামো ও নকশা পুনর্মূল্যায়ন (রিভিউ) করে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল অডিট করা এখন জরুরি হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেলের খামারবাড়ি ও ফার্মগেট অংশে দুর্ঘটনার পুনরাবৃত্তি এ ইঙ্গিত দিচ্ছে যে প্রকল্পের নকশাগত ত্রুটি আগেই ছিলো এবং তা কার্যকরভাবে সমাধান হয়নি। তারা সতর্ক করেছেন, ঢাকার জটিল কার্ভ সেকশনগুলো হাই-স্পিড ট্রেন চলাচলের উপযোগী নয়। পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাডগুলোর গাইডিং মেকানিজম দুর্বল বা অনুপস্থিত থাকতে পারে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে প্যাডগুলো স্থানচ্যুত হয়ে পড়ছে, যা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, সম্ভাবনা আছে যে ট্রেনের ঝাঁকুনির সময় প্যাডটি সরে গিয়ে নিচে পড়ে গেছে। পৃথিবীর অনেক দেশে এমন কাঠামো ব্যবহৃত হয়। তবু আমরা কন্ট্রাক্টর প্রতিষ্ঠান—টাইকেন, টেকেন এভিনিকো ও আবদুল মোনেম লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি।

তিনি আরও জানান, অতীতে এ ধরনের একটি ঘটনা ঘটেছিলো এবং তখন সংশোধনী পদক্ষেপ নেয়া হয়েছিলো। এখন প্রশ্ন হচ্ছে, সে পদক্ষেপ কার্যকর হওয়ার পরও কেনো আবার এমন দুর্ঘটনা ঘটলো—তা তদন্তে দেখা হবে, বলেন ফারুক আহমেদ। তিনি জানান, আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল এনে ঘটনাটি বিশ্লেষণের প্রস্তুতি চলছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা প্রকল্পের নকশাগত ত্রুটির ফল হতে পারে। মেট্রোরেলকে ‘হাই-স্পিড করিডর’ বলা হলেও, কার্ভ বা বাঁক অংশে গতি ৩০–৩৫ কিলোমিটারে নামিয়ে আনতে হচ্ছে। এতে প্রকল্পের কার্যকারিতা কমছে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

তিনি আরও বলেন, ভায়াডাক্ট ও পিলারের মাঝের রাবার প্যাডগুলোর জন্য সঠিক গাইডিং ব্যবস্থা নেই। ফলে ঢাকার তাপমাত্রা, কম্পন ও লোড পরিবর্তনের প্রভাবে এগুলো সরে যেতে পারে। জাপানি নকশাটি ঢাকার ভৌগোলিক বাস্তবতা অনুযায়ী পুরোপুরি মানানসই নয়। তাই একটি নিরপেক্ষ আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল দিয়ে পুরো প্রকল্প অডিট করে নকশা পুনর্মূল্যায়ন করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত অডিট ও পুনর্মূল্যায়ন না করলে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে, যা মেট্রোরেলের প্রতি জনআস্থা নষ্ট করবে এবং নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বাড়াবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য