Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৮ আগস্ট ২০২৬

আপডেট: ০০:০৫, ৮ আগস্ট ২০২৬

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট

বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ছবি: সংগৃহীত

সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারি করেছে পুলিশ সদর দফতর। গোপন সংবাদের ভিত্তিতে জারি করা এ নির্দেশনায় রাতের বেলায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ সদর দফতর থেকে দেশের বিভিন্ন ইউনিটে এ নির্দেশনা পাঠানো হয়।

পুলিশ সদর দফতরের সূত্রে জানা গেছে, সম্ভাব্য বোমা হামলার বিষয়ে পাওয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের পরিপ্রেক্ষিতে দেশের প্রতিটি জেলা ও রেঞ্জে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রাতের বেলায় টহল, মোবাইল ডিউটি ও বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমপূর্ণ এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতেও নজরদারি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে বলে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে।

পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানের কাছে বিশেষ বার্তা এবং বেতার বার্তার মাধ্যমে ইতোমধ্যে সারা দেশে এ সতর্কবার্তা পৌঁছে দেয়া হয়েছে।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন