Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ০০:৫০, ৩ আগস্ট ২০২৬

দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ

দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অংশ নেয়ার সময় অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত দুটি উড়োজাহাজের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এক উড়োজাহাজের ক্রুরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অন্য উড়োজাহাজের ক্রুদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ আগস্ট) অ্যাটিকা অঞ্চলের পসাথা এলাকায় আগুন নিয়ন্ত্রণের অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে।

গ্রিসের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, এথেন্সের পশ্চিমাঞ্চলে চলমান দাবানল নেভানোর সময় দুটি অগ্নিনির্বাপণ উড়োজাহাজ পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস এবং জরুরি চিকিৎসা সেবা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশিত ফোরকাস্ট ওয়েদার গ্রিসের একটি ভিডিওতে দেখা যায়, কম উচ্চতায় উড়তে থাকা দুটি উড়োজাহাজ একে অপরের খুব কাছাকাছি চলে আসে। একপর্যায়ে নিচে থাকা উড়োজাহাজটির প্রধান পাখা ওপরের উড়োজাহাজটির নিচের অংশে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। পরে উড়োজাহাজটি জ্বলন্ত অবস্থায় নিচে বিধ্বস্ত হয়।

অন্য উড়োজাহাজটি সংঘর্ষের পর বহন করা পানি ফেলে দিয়ে এলাকা ত্যাগ করে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত একটি উড়োজাহাজের ক্রু সদস্যদের সন্ধান পাওয়া গেছে এবং তারা নিরাপদ রয়েছেন। তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

এদিকে দ্বিতীয় উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করা হয়েছে। সেখানে থাকা ক্রু সদস্যদের উদ্ধারে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এরই মধ্যে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ কেফালোনিয়াতেও নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

রেকর্ড তাপপ্রবাহ এবং দীর্ঘ অনাবৃষ্টির কারণে চলতি গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার কারণে এ ধরনের দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফ্রান্স ও স্পেনেও বড় ধরনের দাবানল চললেও সেসব দেশের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে গ্রিসে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় দেশটির অগ্নিনির্বাপণ বাহিনী কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

সূত্র: রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান