Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ৫ মার্চ ২০২৬

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা 

ঈদুল ফিতরে ৭ দিনের ছুটি

ঈদুল ফিতরে ৭ দিনের ছুটি
ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাহী আদেশে ১৮ মার্চ (বুধবার) অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়ায় এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়ক ও নৌপথে চাপ কমাতে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ ছুটির ফলে একদিনে অতিরিক্ত ভ্রমণচাপ কমবে এবং মানুষ ধাপে ধাপে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন। এতে যানজট ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হলেও ছুটির এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীরা এবার টানা এক সপ্তাহের অবকাশ পাচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী