Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৮, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০২:১১, ৭ সেপ্টেম্বর ২০২৫

পল্লী বিদ্যুতে গণছুটির ঘোষণা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

পল্লী বিদ্যুতে গণছুটির ঘোষণা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা
প্রতীকি ছবি

চার দফা দাবিতে আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে গ্রামীণ বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পবিসের সহ-দফতর সম্পাদক অঞ্জু রানী মালাকার। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে একাধিকবার আলোচনার আশ্বাস ও কমিটি গঠনের পরও কোনো সমাধান হয়নি। বরং আন্দোলনে অংশ নেয়া কর্মীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে।

অঞ্জু রানী অভিযোগ করে বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় নানাভাবে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে—

  • সংস্কার বাস্তবায়ন এবং চাকরিতে বৈষম্য দূর করা।
  • অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের বরখাস্ত আদেশ বাতিল।
  • হয়রানিমূলক শাস্তিমূলক পদক্ষেপ বন্ধ।
  • দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ।

আন্দোলনের কারণে গ্রামীণ বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গণছুটি দীর্ঘ হলে শিল্প, কৃষি ও সাধারণ গ্রাহকরা ব্যাপক ভোগান্তিতে পড়বেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল