Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০১, ১১ সেপ্টেম্বর ২০২৫

গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা

গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা
ফাইল ছবি

অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে সরকার তা বরদাশত করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, বিকল্প ব্যবস্থা সরকারের হাতে আছে, প্রয়োজনে সে পথে হাঁটতে দ্বিধা করবে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

উপদেষ্টা জানান, কর্মীদের অনেকেই কাজে যোগ দিলেও এখনও কিছু অংশ ছুটিতে থেকে পরিস্থিতি জটিল করছে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা কেউ করছে—এমন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। মন্ত্রণালয় সেটিকে প্রমাণিত মনে করে না, তবে তারা কাজে না ফিরলে অভিযোগকেই সত্য ধরা হবে।

তিনি বলেন, কর্মীরা কাজে যোগ না দিলে আলোচনা সম্ভব নয়। তাই দ্রুত দায়িত্বে ফেরার আহ্বান জানানো হচ্ছে। এর আগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হলে অনেকে কাজে ফিরেছিলেন, আবার অনেকে বাধা পেয়েছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি কর্মীদের জন্য নতুন চাকরি বিধিমালা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, কর্মীদের কাজে যোগ দিতে বাধা দেয়া হচ্ছে। যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে তিনটি জিডি করা হয়েছে। গণছুটি চললেও বিদ্যুৎ সরবরাহে কোনও বড় সমস্যা হয়নি।

তিনি জোর দিয়ে বলেন, সরকার পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যাগুলো সমাধানে আন্তরিক। অনেক দাবি পূরণ করা হয়েছে, কিছু দাবি পূরণ করতে আইন-বিধি পরিবর্তনের কাজ চলছে। সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে, কিন্তু একে দুর্বলতা মনে করলে তা হবে ভুল।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল