Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ৮ মার্চ ২০২৬

যুদ্ধের মধ্যেও বিদ্যুতের দাম বাড়ছে না

তেলের মজুত বাড়বে, মূল্য নয়: জ্বালানিমন্ত্রী

তেলের মজুত বাড়বে, মূল্য নয়: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে তেলের মজুত বাড়ছে এবং নতুন করে তেলবাহী জাহাজও নোঙর করছে। ফলে আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। তবে পরিস্থিতি বিবেচনায় তেলের ব্যবহার রেশনিং পদ্ধতিতে চালিয়ে যেতে হবে।

রোববার (৮ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, বিরোধী পক্ষ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে যে যুদ্ধের কারণে সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়াতে পারে। কিন্তু বাস্তবে তেমন কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। বরং নতুন করে তেলবাহী জাহাজ আসায় দেশের মজুত আরও বাড়বে।

তিনি জানান, ইতোমধ্যে একটি তেলবাহী জাহাজ দেশে নোঙর করেছে এবং আরেকটি জাহাজ দুপুরের দিকে নোঙর করার কথা রয়েছে। এ দুটি জাহাজ থেকে তেল সরবরাহ শুরু হলে দেশের মজুত আরও শক্তিশালী হবে। তবে এর অর্থ এ নয় যে নির্বিচারে তেল ব্যবহার করা যাবে।

মন্ত্রী বলেন, যুদ্ধ কতদিন চলবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাই একসঙ্গে সব মজুত ব্যবহার করে ফেলার পরিবর্তে দীর্ঘ সময় ধরে ব্যবহারের উপযোগী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। সে কারণেই সরকার তেলের ব্যবহার রেশনিং পদ্ধতিতে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং যুদ্ধ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকতে পারে।

তিনি আরও বলেন, যেসব তেলবাহী জাহাজ এখনও পথে রয়েছে বা সমুদ্রে আটকে আছে, সেগুলো দেশে পৌঁছানো পর্যন্ত বর্তমান মজুতের ওপর অতিরিক্ত চাপ না দিতে সবাইকে সচেতন থাকতে হবে।

জ্বালানি তেল যাতে চোরাচালান বা কালোবাজারে না যায়, সেজন্য রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমানসহ উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার