Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ১২ মার্চ ২০২৬

আপডেট: ০১:৩৪, ১২ মার্চ ২০২৬

প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কি হবে

জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কি হবে
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি বা ইনডেমনিটি দেয়ার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যদি জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ দেয়া হয়, তাহলে মুক্তিযুদ্ধের সময় রাজাকার হত্যার দায়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কি মামলা করা হবে—এ প্রশ্নও উঠতে পারে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫: নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপটির আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম-রিফর্ম ওয়াচ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন ও অংশগ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে এখন মামলা করার দাবি তোলা হচ্ছে। অথচ সে সময় রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে ১ হাজার ৪০০–এর বেশি ছাত্র-জনতা নিহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, জুলাই জাতীয় সনদে কেন অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ইনডেমনিটি দেয়া হলো—এ নিয়েও এখন নানা আলোচনা হচ্ছে। কিন্তু সে সময়কার পরিস্থিতি বিবেচনায় সরকার এ সিদ্ধান্তকে সমর্থন করেছে।

মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধক্ষেত্রে সব পরিস্থিতিকে একইভাবে বিচার করা যায় না। অনেক ক্ষেত্রে সংঘাতের বাস্তবতায় ব্যতিক্রম তৈরি হয়।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি আজ বলা হয় জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে হবে, তাহলে একই যুক্তিতে মুক্তিযুদ্ধের সময় রাজাকার হত্যার ঘটনায় কি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও মামলা করা যাবে? অনেকটা বিষয়টি সে রকম।

তিনি বলেন, সব ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা ঠিক নয়। বিশেষ পরিস্থিতিতে কিছু ব্যতিক্রম থাকতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং অংশ নিয়েছেন, তাদের জন্য যে দায়মুক্তি দেয়া হয়েছে, সে সিদ্ধান্তের প্রতি সরকারের অবস্থান এখনও অবিচল রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা