Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:১৪, ২০ অক্টোবর ২০২৫

‘জুলাইযোদ্ধা’দের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

‘জুলাইযোদ্ধা’দের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
ছবি: সংগৃহীত

‘জুলাইযোদ্ধা’দের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, বৈঠকে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ এলাকায় সংঘটিত বিশৃঙ্খলাসহ জুলাইযোদ্ধাদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জুলাইযোদ্ধাদের প্রতিনিধিরা বৈঠকে অভিযোগ করেন, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানি ঈদের পর থেকে অনেক সদস্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। তারা আহত সদস্যদের জন্য স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে দেশের সব হাসপাতালে চিকিৎসা নিশ্চিতে লিখিত নির্দেশনা জারির দাবি জানান।

তারা আরও বলেন, জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক জুলাইযোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান জরুরি হয়ে পড়েছে।

বৈঠকে জুলাইযোদ্ধারা ১৭ অক্টোবরের ঘটনাকে ‘সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেন। তারা দাবি করেন, সংসদের দক্ষিণ প্লাজায় তারা শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি উপস্থাপন করতে গিয়েছিলেন। কিন্তু ওই সময় কিছু বহিরাগত ব্যক্তি অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হন। জুলাইযোদ্ধারা জানান, তারা ঘটনাস্থলে থাকা অন্তত ২০ থেকে ২৫ জন বহিরাগতের পরিচয় চিহ্নিত করেছেন।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে তারা ওই দিনের চারটি মামলা প্রত্যাহারের জন্য কমিশনের সহায়তা চান।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইযোদ্ধাদের উত্থাপিত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপে সহায়তা করা হবে।

বৈঠকে জুলাইযোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন— মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে